গ্রাহকদের জন্য নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘সিগনেচার’ উদ্বোধন করল ওকাপিয়া মোবাইল। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন ও জেনারেল ম্যানেজার কাজী মনজুর আহমেদ। মেটালিক বডির সিগনেচার ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের ১.৩ গিগাহার্টজ কোয়াড কোরপ্রসেসর, ওয়াই-ফাই, জিপিএস ও পাঁচ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস (ইউআই) ‘ওকাপিয়া গোল্ড’ ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে। বিজ্ঞপ্তি।