ওয়ালটনের কারখানা পরিদর্শনে তাইওয়ানি শিল্প উদ্যোক্তারা

তাইওয়ানের শিল্প উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল গত মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেছে। তাঁরা ওয়ালটনের ফ্রিজ, মোটরসাইকেল ও এয়ারকন্ডিশনার উৎপাদনের প্রক্রিয়া প্রত্যক্ষ করে।প্রতিনিধিদলে ছিলেন তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক ওডি ওয়াং ও ডোইয়েন কোম্পানির এমডি হেলেন লিন। এ সময় আরবি গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আলম, অতিরিক্ত পরিচালক এম এ কাদের, উপদেষ্টা এস এম জাহিদ হাসান, জ্যেষ্ঠ উপপরিচালক উদয় হাকিম, আলমগীর আলম, উপপরিচালক ইউসুফ আলী, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস উপস্থিত ছিলেন।