রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গ্রাহকদের জন্য আধুনিক সেবা নিশ্চিত করতে কম্পিউটারাইজড ব্যাংকিং কার্যক্রম চালু করেছে।ব্যাংকের সৈয়দপুর শহর শাখায় গতকাল সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাকাবের জোনাল ব্যবস্থাপক মহিদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাবের সৈয়দপুর শহর শাখার ব্যবস্থাপক মো. অছিমুদ্দিন। এ সময় স্থানীয় শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।