কলকাতার বাণিজ্য মেলায় বাংলাদেশি ৮২ প্রতিষ্ঠান

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিজ্ঞান নগর প্রাঙ্গণে ১৩ ডিসেম্বর শুরু হয়েছে ‘১২তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার-২০১৩’ শীর্ষক বাণিজ্য মেলা।
দেশ-বিদেশের ৭০০টি শিল্পপ্রতিষ্ঠান এ মেলায় যোগ দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৮২টি প্রতিষ্ঠান রয়েছে। মেলাটি চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এবারে মেলার পার্টনার কান্ট্রি হলো বাংলাদেশ ও নেপাল।
বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জিএস মার্কেটিং অ্যাসোসিয়েটস এ মেলার আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের ক্রীড়া ও পরিবহনমন্ত্রী মদন মিত্র। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কলকাতার বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার এ এন এম আনোয়ারুল ইসলাম।
প্রসঙ্গত, প্রতিবছরই কলকাতা বাণিজ্য মেলায় বাংলাদেশের শিল্প-প্রতিষ্ঠানগুলো যোগ দিয়ে থাকে।