বাণিজ্য সংবাদ

কল্যাণী রাইস ব্রান অয়েলের লোগো উন্মোচন

দেশের ভোজ্যতেলের বাজারে নতুন সংযোজন হলো কল্যাণী রাইস ব্রান অয়েল। সম্প্রতি জামালপুর জেলার ছোনাটিয়া বাজারে নতুন এই তেলের লোগো উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির এমডি মুহাম্মদ আলী, পরিচালক নুর-এ আলম নেছার, পরিচালক আয়াতুল্লাহ আল আমিন মুক্তা, মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মুজাহিদ, উপমহাব্যবস্থাপক মো. শাহজাদা সরকার, ইসলামী ব্যাংকের ময়মনসিংহ জোনের প্রধান মতিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।