সংস্থাটি বলেছে, কাঠামো সংস্কার ছাড়াই প্রণীত নতুন জেলা বাজেটে শুধু একটি জেলার ব্যয়ের খতিয়ানই পাওয়া যাবে। তৃণমূল মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন তাতে দেখা যাবে না।
জাতীয় বাজেটের গুণগত বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্যই অংশগ্রহণমূলক জেলা বাজেট প্রণয়ন করা দরকার বলে মন্তব্য করেছে এই বেসরকারি সংস্থাটি। বাজেট-পরবর্তী প্রতিক্রিয়ায় গতকাল শনিবার এমন মত দিয়েছে সুপ্র।
সংগঠনটি বেশ কয়েক বছর ধরেই জেলা বাজেট প্রণয়নের জন্য নানা পর্যায়ে আলোচনা ও দাবি জানিয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে এ বছর অর্থমন্ত্রী টাঙ্গাইল জেলার বাজেট ঘোষণার মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো জেলা বাজেট ঘোষণা করেছেন।
এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, সব পর্যায়ে জন-অংশগ্রহণ ও জন-চাহিদার বিষয়টি নিশ্চিত করেই এ বাজেট প্রণয়ন করতে হবে।