কুমিল্লায় উইলওয়ের শোরুম উদ্বোধন

‘সারা বিশ্বের জন্য আমার দেশের পণ্য’—স্লোগানে কুমিল্লায় ‘উইলওয়ে’ জুতার একটি শোরুম খোলা হয়েছে।নগরের পুলিশ সুপার কমপ্লেক্স বিপণিবিতানে গতকাল রোববার এই শোরুমের উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এ সময়ে উইলওয়ে ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান আহসানুল কবীর ও ব্যবস্থাপনা পরিচালক আহাম্মেদ নিয়াজ, নারীনেত্রী পাপড়ি বসু ও ফাহমিদা জেবিন উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠানটি উদ্বোধনী দিনেই ৫০টি ডিজাইনের জুতার পসরা সাজায়।