দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাড়ানোর অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল শনিবার কুমিল্লায় শেষ হলো তিন দিনের এনজিও মেলা।এই মেলায় কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি পণ্যসহ দরিদ্র মহিলাদের তৈরি নকশিকাঁথা, চাদর ও পোশাকসামগ্রী প্রদর্শন করা হয়। নগরের টাউনহল মাঠ প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা আয়োজক কমিটির সভাপতি লোকমান হাকিম। তিনটি এনজিওর প্রতিনিধি দিলনাশি মোহসেন, রোকেয়া বেগম শেফালী ও মাহমুদা আক্তার জানান, মেলায় ভাল সাড়া পাওয়া গেছে।