গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে সম্প্রতি কুষ্টিয়া সদরে জনতা ব্যাংক লিমিটেডের ৮৫৫তম শাখা খোলা হয়েছে।শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত। এ সময় ব্যাংকের পরিচালক চৌধুরী আবদুল কাইয়ুম, নজিবর রহমান, বলরাম পোদ্দার, দবির উদ্দিন আহমেদ, আবদুর রউফ সরদার, এ কে এম শাহজাহান কামাল, আর এম দেবনাথ, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।