প্রযুক্তিগত সব সুযোগসুবিধা নিয়ে কুষ্টিয়ার এন এস রোডের তমিজ উদ্দিন মার্কেটে শুরু হলো এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) ৬৩তম শাখার কার্যক্রম। গত রোববার (২ ডিসেম্বর) নতুন শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের সম্মানিত পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ, সম্মানিত পরিচালক ড. নুরুন নবী, সম্মানিত শেয়ারহোল্ডার মোহাম্মদ আলী চৌধুরী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিএফও হারুনুর রশীদ, মানবসম্পদ বিভাগের প্রধান হায়দার আখলাক, জনসংযোগ বিভাগের প্রধান মো. রুহুল আমিন, কুষ্টিয়া ব্রাঞ্চের প্রধান জামাল উদ্দিন, স্থানীয় সুধীজন, ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া মাহফিলে ব্যবসায়ী, আমানতকারী, স্টেকহোল্ডারদের সমৃদ্ধি কামনা করা হয়।