গাইবান্ধার পাঁচজন করদাতাকে পুরস্কৃত করা হয়েছে। তাঁরা হলেন ইলিয়াছ উদ্দিন, সাইদুর রহমান, মতলুবর রহমান, গিরীন্দ্র সাহা ও আবদুস সবুর। রংপুর টাউন হল মিলনায়তনে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গাইবান্ধার সেরা করদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ট্যাক্স আইডি কার্ড তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ ফজলে রাব্বি মিয়া।