গোদরেজ এবং বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর

গোদরেজ হাউসহোল্ড প্রোডাক্টস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড (জিএইস পিএল, বাংলাদেশ) তাদের কারখানাসংক্রান্ত খরচ বিকাশের মাধ্যমে প্রদান করবে। এ জন্য সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গোদরেজ বাংলাদেশের আবাসিক ব্যবস্থাপক আনুরাগ পান্ডে এবং বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রেজাউল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোদরেজ বাংলাদেশের প্রধান আর্থিক কর্মকর্তা মাহতাব মোরশেদ, বিক্রয়প্রধান মনির হোসেন, অর্থ ব্যবস্থাপক এ কে এম জাহিদুর রহমান এবং বিকাশের বিপণন প্রধান গোলাম আঞ্জুমানারুল ইসলাম, করপোরেট বিক্রয় ব্যবস্থাপক মাহবুব আলম এবং হিসাব ব্যবস্থাপক (করপোরেট বিক্রয়) মো. সুমেল রেজা খান। বিজ্ঞপ্তি।