গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের নির্বাহীদের এক সম্মেলন গত সোমবার ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম তৌহিদুল আলম। এতে বক্তব্য দেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক জামাল এম এ নাছের, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, কে এম রফিকুল আলম, সুমল কান্তি দাশ, মোয়াজ্জেম হোসেন ও আকতার হোসেন, নির্বাহী পরিচালক মোরশেদ আলম সিদ্দিকী, এ পি এম সাইফুল্লাহ চৌধুরী, অতিরিক্ত নির্বাহী পরিচালক সামছুল আলম ও জেইডি (গৃহকল্যাণ) কামাল উদ্দিন।সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম, আবদুল মজিদ, শহীদুল্লাহ চৌধুরী, সমীর কান্তি দেব, সেলিম উদ্দিন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তি।