চীনের সাংহাইতে সম্প্রতি গ্রেটওয়াল মোটরসের বার্ষিক আন্তর্জাতিক ডিলার সম্মেলনে কোম্পানির পরিবেশকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশে গ্রেটওয়াল মোটরসের একমাত্র পরিবেশক এইস অটোস (প্রা.) লিমিটেড ‘সেরা বিক্রয় ব্যবস্থাপক ২০১২’ ও ‘বিক্রয়-পরবর্তী সেবা উন্নয়ন ২০১২’ শীর্ষক দুটি সম্মাননা পুরস্কার লাভ করে। এই অটোসের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম ও নির্বাহী পরিচালক আরিফুল আজিম পদক দুটি গ্রহণ করেন।
ফোর্বস মাগাজিনের সম্প্রতি প্রকাশিত ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ ৫০টি কোম্পানি ২০১২’ তালিকায় ৭০০ কোটি মার্কিন ডলারের বাজারমূল্য নিয়ে গ্রেটওয়াল চতুর্থ স্থানে রয়েছে।
গ্রেটওয়াল মোটরস ২০১২ সালে ইউরোপে প্রথমবারের মতো কারখানা উদ্বোধন করে। বিজ্ঞপ্তি।