চীন ঘানায় অবকাঠামো নির্মাণের জন্য এক হাজার ৩০০ কোটি ডলার ঋণদানে সম্মত হয়েছে।পশ্চিম আফ্রিকার দেশটিতে নতুন তেলক্ষেত্রের সন্ধান পাওয়ায় বেইজিং এই ঋণদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। ঘানা এ বছরের শেষ নাগাদ তার সমুদ্র উপকূলের জুবিলি তেলক্ষেত্র থেকে প্রথমবারের মতো তেল উত্তোলন শুরু করবে। সূত্র: বাসস/এএফপি।