চট্টগ্রামের এক্সেস রোডে অটবির শোরুম চালু

বন্দরনগর চট্টগ্রামের এক্সেস রোডে সম্প্রতি অটবির ৩৬৮তম শোরুম খোলা হয়েছে।অটবির আঞ্চলিক ব্যবস্থাপক (সিআরএম, রিটেইল, দক্ষিণ এশিয়া) মো. শামসুদ্দোহা শোরুমটির উদ্বোধন করেন। এ সময় কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক (সিআরএম, করপোরেট, দক্ষিণ এশিয়া) মাহমুদ হোসেন, জোনাল ম্যানেজার (সিআরএম, রিটেইল) নয়ন জাহিদ, জোনাল ম্যানেজার (সিআরএম, করপোরেট) অনুপম ভট্টাচার্য, ফখরুদ্দিন আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।