এনসিসি ব্যাংক লিমিটেড সম্প্রতি চট্টগ্রামের নাজিরহাটে নতুন একটি এটিএম বুথ চালু করেছে।ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ফখরুল আনোয়ার প্রধান অতিথি হিসেবে এটিএম বুথটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নতুন এই বুথের মাধ্যমে এনসিসি ব্যাংকের গ্রাহকেরা বিনা মূল্যে ২৪ ঘণ্টা নগদ উত্তোলন, ইউটিলিটি বিল পরিশোধ ও ব্যালেন্সসহ হিসাবের সংক্ষিপ্ত বিবরণী জানা এবং পিন নম্বর পরিবর্তন করার সুযোগ পাবেন।এ ছাড়া কিউ ক্যাশ এবং ভিসা ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরাও এই এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। বিজ্ঞপ্তি।