চট্টগ্রামের নাসিরাবাদে ইবিএলের এটিএম চালু

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) চট্টগ্রামের নাসিরাবাদের বায়েজিদ বোস্তামী রোডের আফমি প্লাজায় সম্প্রতি একটি এটিএম বুথ চালু করেছে।বুথটির উদ্বোধন করেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ ও এম ফখরুল আলম। এ সময় ইবিএলের বিপণন বিভাগের প্রধান জিয়াউল করিম, কনজ্যুমার ব্যাংকিয়ের আঞ্চলিক প্রধান মো. মুসা, কার্ড বিভাগের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী এবং করপোরেট ব্যাংকিং ইউনিটের প্রধান আহসান জামান চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।