চট্টগ্রামের পথেরহাটের নয়াপাড়ায় সম্প্রতি এবি ব্যাংকের ৭৭তম শাখা উদ্বোধন করা হয়েছে।শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদ, শামীম আহমেদ চৌধুরী ও মাজেদুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার মো. নূরুজ্জামান, ইভিপি ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান মোহাম্মদ ইসাহাক চৌধুরী, ইভিপি ও হেড অব এসএমই মশিউর রহমান চৌধুরী, এসভিপি ও হেড অব জিএসএসপি লে. কর্নেল মাহবুব-ই-সোবহানি, ভিপি অপারেশনস মো. শাহনেওয়াজ চৌধুরী। বিজ্ঞপ্তি।