চট্টগ্রামের রাউজানের পথেরহাটে ব্যাংক এশিয়ার শাখা চালু

ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্যে গতকাল বুধবার চট্টগ্রামের রাউজান উপজেলার পথেরহাটে ব্যাংক এশিয়ার ৫৩তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের পরিচালক এ এম নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মোহাম্মদ রোশাঙ্গীর, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক স্বপন দাসগপ্ত এবং এমসিবি শেখ মুজিব রোড শাখার ব্যবস্থাপক এ কে এম শাহ নেওয়াজ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।