ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এম কে শপিং কমপ্লেক্সে তাদের ৫৩তম শাখা চালু করেছে। গতকাল মঙ্গলবার ইবিএলের পরিচালক মিয়া মোহাম্মদ আবদুর রহীম ব্যাংকের এ নতুন শাখাটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, হেড অব ব্রাঞ্চেস মো. মুসা, ব্র্যান্ড ও বিপণন বিভাগের প্রধান জিয়াউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।