গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে গত বৃহস্পতিবার চট্টগ্রামের স্ট্র্যান্ড রোডে ব্যাংক এশিয়ার ৫২তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের পরিচালক ফয়সাল সামাদ এ শাখার উদ্বোধন করেন। এ সময় র্যাংগস গ্রুপের ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ চৌধুরী, ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মোহাম্মদ রোশাঙ্গীর এবং স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এটিএমসহ সব ধরনের আধুনিক ব্যাংকিং-সুবিধাসংবলিত স্ট্র্যান্ড রোড শাখাটি এ এলাকার জনগণের ব্যাংকিং চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ব্যাংক এশিয়া ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। বর্তমানে ব্যাংক এশিয়ার ৫২টি শাখা ছাড়াও দুটি এসএমই/কৃষি শাখা ও ১০টি এসএমই সার্ভিস সেন্টার রয়েছে। বিজ্ঞপ্তি।