চট্টগ্রামে সিটি ব্যাংকের নতুন শাখা

চট্টগ্রামের অক্সিজেন মোড়ে গত সোমবার সিটি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ শাখাটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদ, হেড অব ব্রাঞ্চেস আবদুর রহমান এবং ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ীসহ আরও অনেকে। বিজ্ঞপ্তি