চট্টগ্রাম আগোরার প্রথম বর্ষপূর্তি

চট্টগ্রাম আগোরার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে বৃহস্পতিবার।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রহিমআফরোজ সুপারস্টোরস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রনজন ডি-সিলভা। এতে অন্যান্যের মধ্যে রহিমআফরোজ সুপারস্টোরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম, আগোরার মহাব্যবস্থাপক শামস হায়দার, পরিচালন ব্যবস্থাপক শাফিন হাসান ও বিপণন ব্যবস্থাপক আশরাফুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।২০১০ সালের ২৬ মে চট্টগ্রামে আগোরার যাত্রা শুরু হয়। বিজ্ঞপ্তি।