সোনালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বন্দর এলাকায় সম্প্রতি তিনটি এটিএম বুথের কার্যক্রম শুরু করেছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম এটিএম বুথগুলোর উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমদ, চট্টগ্রামের মহাব্যবস্থাপক দিদার মো. আবদুর রব, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক সহিদ হোসাইনসহ ব্যাংক ও বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।