চাঁপাইনবাবগঞ্জে উত্তরা ব্যাংকের কৃষিঋণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের মধ্যে উত্তরা ব্যাংক লিমিটেড কৃষিঋণ বিতরণ করেছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুল আজিজ গতকাল শনিবার ব্যাংকের জেলা শাখার কার্যালয়ে এই ঋণ বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান ও আঞ্চলিক প্রধান হাসান।মসলা, ডাল ও তেলবীজ জাতীয় ফসল উৎপাদনের লক্ষ্যে এদিন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মহিশালবাড়ি এলাকার ২৭ জন কৃষকের মধ্যে মোট ১৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।