চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুরে গতকাল রোববার বেসিক ব্যাংকের ৫৩তম শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন মণ্ডল, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল ওদুদ, বেসিক ব্যাংকের পরিচালক কাজী আখতার হোসেন ও আনোয়ারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শেখ মনজুর মোর্শেদ, ব্যবসায়ী মাহতাব উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে শেখ আবদুল হাই বলেন, এই শাখা থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ রপ্তানি, কৃষি ও উৎপাদনশীল খাতে ঋণ দেওয়া হবে।