বাণিজ্য সংবাদ

চীনের ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়ন

.

চীনের গুয়াংজু প্রদেশে গত শুক্রবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী ১১৯তম আন্তর্জাতিক ক্যান্টন ফেয়ারে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে ওয়ালটন গ্রুপ। এ জন্য ওয়ালটনের ২৮ সদস্যের একটি প্রতিনিধিদল এখন রয়েছে চীনে। মেলায় ওয়ালটনের মেগা প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য। এর মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রিচার্জেবল ফ্যান, ইলেকট্রিক সুইস, সকেট, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডারসহ অন্যান্য পণ্য। দুই শতাধিক দেশ থেকে তিন লাখেরও বেশি ব্যবসায়ী ও আমদানিকারকেরা ক্যান্টন ফেয়ারে যান। ক্যান্টন ফেয়ার বা চীনা আমদানি-রপ্তানি মেলা দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গুয়াংজু প্রদেশে ৫৯ বছর ধরে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। বিজ্ঞপ্তি।