বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী সম্প্রতি সিলেটে এক সেমিনারে ব্যাংক এশিয়ার নারী উদ্যোক্তা মিসেস স্বর্ণলতা রায়ের হাতে এসএমই ঋণের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন পিয়েরে ম্যায়ুডন, ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।