চোরাচালান দমনে কার্যকর ভূমিকা রাখতে কেন্দ্রীয় টাস্কফোর্স পুনর্গঠন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানকে সভাপতি করে এ কমিটি করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আদেশ দেওয়া হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে মইনুল খানকে এ কমিটির সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া কমিটিতে আছেন র্যা ব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক; মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এনএসআই, বাংলাদেশ কোস্ট গার্ড, ডিজিএফআই, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, নৌমন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধি থাকবেন এ কমিটিতে।