জগন্নাথপুরে অটবির শোরুম উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড এলাকায় অটবির একটি শোরুম উদ্বোধন করা হয়েছে।জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিত্ সিংহ সম্প্রতি এ শোরুমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুরের পৌর মেয়র আলহাজ আব্দুল মনাফ, অটবি লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইমানুর রহমান, কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, এ বি এম সুমন, স্থানীয় পরিবেশক সুব্রত রায় ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়।