সুনামগঞ্জের জগন্নাথপুরে সম্প্রতি ব্যাংক এশিয়ার ৪৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী আনুষ্ঠানিকভাবে নতুন শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনলাইন ব্যাংকিং ও এটিএমসহ সব আধুনিক ব্যাংকিং সুবিধাসংবলিত জগন্নাথপুর শাখাটি এই এলাকার জনগণের ব্যাংকিং চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে ব্যাংক এশিয়া মনে করে। কর্মকর্তারা জানান, বর্তমানে এ ব্যাংক ইসলামি ব্যাংকিং, ব্রোকারেজ, এসএমই ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এটিএম এবং ইন্টারনেট ব্যাংকিং প্রভৃতি আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদান করছে। ৪৯টি শাখা ছাড়াও এ ব্যাংকের রয়েছে ১০টি এসএসই সার্ভিস সেন্টার ও একটি এসএমই/কৃষি শাখা।