জাপানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানবি সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের যোগাযোগ ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে জাপানি উদ্যোক্তাদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী।