জুয়েলারিতে আরোপিত ভ্যাট কমানোর দাবি বাজুসের

জুয়েলারি ব্যবসার ওপর আরোপিত ভ্যাট কমানোর জন্য অর্থমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল রোববার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠককালে সমিতির নেতারা এ দাবি জানান। বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অর্থমন্ত্রী জুয়েলারি ব্যবসার ওপর আরোপিত ভ্যাট সাড়ে ৪ শতাংশ থেকে কমিয়ে আগের মতো দেড় শতাংশ করার আশ্বাস দিয়েছেন। তবে বৈঠক সূত্র জানিয়েছে, অর্থমন্ত্রী ভ্যাট কমানোর কোনো ধরনের আশ্বাস দেননি।অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে বাজুসের সভাপতি দিলীপ রায়, সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম, সহসভাপতি গঙ্গাচরণ মালাকার, সাবেক সভাপতি এম এ ওয়াদুদ খান উপস্থিত ছিলেন।উল্লেখ্য, চলতি ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে জুয়েলারি ব্যবসার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) দেড় শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৪ শতাংশ নির্ধারণ করা হয়।