জনতা ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ে সম্প্রতি ঝুঁকিবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার ২৯ জন শাখা ব্যবস্থাপক অংশ নেন। কর্মশালায় ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এস এস এম কামাল, ফরিদপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক এম এম আবদুল হক ও ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্য মো. ইসমাইল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি