বেস্ট ইলেকট্রনিকস টাঙ্গাইলের পুরোনো বাসস্ট্যান্ডের হবিবর রহমান প্লাজায় সম্প্রতি ১৪তম শোরুম বা বিক্রয়কেন্দ্র খুলেছে। এতে গৃহস্থালিতে ব্যবহার্য ইলেকট্রনিকস সামগ্রী কিস্তিতেও বিক্রি হচ্ছে।
বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান। এ সময়ে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এল আর খান, আতিউর রহমান, টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বেস্ট ইলেকট্রনিকসের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক নাজমুল হক, সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মুসলিম উদ্দিন ও টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক রিপন কুমার সরকার। বিজ্ঞপ্তি।