টোকিওতে সিঙ্গাপুর এয়ারের দৈনিক ফ্লাইট বেড়েছে

সিঙ্গাপুর এয়ারলাইনস জাপানের টোকিও হানেডা বিমানবন্দরে আরও দুটি ফ্লাইট চালু করছে। এর ফলে সিঙ্গাপুর এয়ারলাইনস এখন থেকে টোকিওতে প্রতিদিন চারবার আসা-যাওয়া করবে।আগামী ৩১ অক্টোবর থেকে নতুন ফ্লাইট দুটি চালু করবে সিঙ্গাপুর এয়ারলাইনস। এ ক্ষেত্রে এয়ার-বাস বোয়িং ৭৭৭-৩০০ইআর ব্যবহার করা হবে।বাংলাদেশে সিঙ্গাপুর এয়ারলাইনসের মহাব্যবস্থাপক ম্যালকম লিওং এ প্রসঙ্গে বলেন, ‘ঢাকা থেকে টোকিওগামী গ্রাহকেরা হানেডা এয়ারপোর্টে ফ্লাইট-সুবিধা পেলে আমরা সন্তুষ্ট।’ বিজ্ঞপ্তি।