ট্রান্সকম ও বিয়াকের সমঝোতা স্মারক সই

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ট্রান্সকমের গ্রুপ ফিন্যান্স ডিরেক্টর আতিকুর রহমান (বাঁ থেকে প্রথম) এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এ (রুমি) আলীসহ অন্যরা l ছবি: বিয়াক

ট্রান্সকম ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) একটি সমঝোতা স্মারক সই করেছে।
বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এ (রুমি) আলী এবং ট্রান্সকমের গ্রুপ ফিন্যান্স ডিরেক্টর আতিকুর রহমান সম্প্রতি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ট্রান্সকমের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমানসহ বিয়াকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী ট্রান্সকম ও এর সংশ্লিষ্ট কোম্পানিগুলো বাণিজ্যিক বা চুক্তি-সংক্রান্ত বিরোধের সম্মুখীন হলে সালিসি ও মধ্যস্থতা নামক বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির মাধ্যমে তা সমাধানে বিশেষায়িত সেবা দেবে বিয়াক। বিজ্ঞপ্তি।