ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটকে ৭০ লাখ টাকা দেওয়া হয়েছে।ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শহীদুল ইসলাম ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আসাদুল ইসলামের কাছে সম্প্রতি এই টাকার চেক হস্তান্তর করেন।এ সময় ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। এ ছাড়া ট্রাস্ট টেকনিক্যালের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।