ধীরে ধীরে ব্যাংকগুলোতে মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮০ টাকা ছুঁইছুঁই করছে। গত পাঁচ বছরে বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রতি ডলারের দাম ছিল ৭৮ টাকার আশপাশে। তবে গত জানুয়ারি থেকে প্রতিদিন ২-৩ পয়সা করে বেড়ে তা সবশেষ ৭৯ টাকা ৬২ পয়সায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রবাসী আয়ে নিম্নগতি চলছে। এ ছাড়া বৈদেশিক অনুদান, ঋণ—সবই আগের চেয়ে কমছে। পাশাপাশি দেশে বেশ কিছু বড় উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। সব মিলিয়ে ডলারের ওপর চাপ বাড়ছে।