ডিইপিজেডে ইস্টার্ন ব্যাংকের ৬০তম শাখা উদ্বোধন

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) গত মঙ্গলবার ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ৬০তম শাখা খোলা হয়েছে।আশুলিয়ার বাইপাইলের মজিদ টাওয়ারে শাখাটি খোলা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার নতুন শাখাটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোখলেসুর রহমান, প্রশাসন ও নিরাপত্তাপ্রধান মেজর (অব.) মো. আবদুস সালাম, ব্র্যান্ড ও যোগাযোগপ্রধান জিয়াউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।চলতি বছরে দেশের বিভিন্ন স্থানে ইস্টার্ন ব্যাংকের আরও আটটি শাখা খোলার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি।