ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট্রি কমিটি ২০১১ সালের ৩০ জুন সময় পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।ফান্ডটির রেকর্ড ডেট আগামী ২৩ আগস্ট। ওই সময় ফান্ডটির নিট মুনাফা ২২৮০৩৬০৬২ টাকা। প্রতি ইউনিটে এই মুনাফার পরিমাণ এক দশমিক ৯০ টাকা।