ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) গ্রাহকেরা এখন থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সব শাখায় বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন। এ ব্যাপারে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। শাহ্জালাল ব্যাংকের এসইভিপি এম মুশফিকুর রহমান ও ডেসকোর কোম্পানি সচিব জুলফিকার তাহমিদ এই চুক্তিতে সই করেন। এ সময় শাহজালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।