ডোমার উপজেলা দোকান মালিক সমিতির নির্বাচন

নীলফামারীর ডোমার উপজেলা দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে খায়রুল আলম সভাপতি ও আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।নির্বাচনে ৩৯৪ জন ভোটারের মধ্যে ৩৮৮ জন ভোট দেন। এতে ২১টি পদে মোট ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।অন্য পদগুলোতে বিজয়ীরা হলেন: ঊর্ধ্বতন সহসভাপতি বিজয় কুমার ঘোষ, সহসভাপতি অমিত কুমার দাস, হেলাল উদ্দিন ও সেলিম রেজা; সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক গৌড় কুমার সাহা, অর্থ সম্পাদক বাবলু রহমান, দপ্তর সম্পাদক মানু হোসাইন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান এবং পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণ সম্পাদক সাজ্জাদ কবির।এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন: আজগার আলী, মতিয়ার রহমান, তরিকুল ইসলাম, হুমায়ুন কবির, শেখর চন্দ্র সাহা, মর্তেজ আলী, শামছুল আলম, আতিকুল হক ও মাহফুল হোসেন।