ঢাকার পল্লবীতে গত সোমবার সিটি ব্যাংকের ৯০তম শাখা উদ্বোধন করা হয়েছে। দেশজুড়ে সিটি ব্যাংকের এখন ৯০টি অনলাইন শাখা, ১০টি এসএমই সার্ভিস সেন্টার ও দুটি এসএমই কৃষি শাখা রয়েছে।ব্যাংকের ভাইস চেয়ারপারসন মেহেরুন হক নতুন শাখাটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় সোহেল আর কে হুসেইন ও ফারুক এম আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, রিটেইল ব্যাংকিং-প্রধান জাভেদ আমিন এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।