সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৫৬তম শাখা ঢাকা মহানগরের প্রগতি সরণিতে উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির প্রধান অতিথি হিসেবে সম্প্রতি শাখাটি উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালকদ্বয় রেহানা রহমান ও সৈয়দ সাহেদ আলী, ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম, নির্বাহী পরিচালক এম সিরাজুল ইসলাম, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা, এলাকার বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, গ্রাহক, শিক্ষাবিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।