ঢাকার যাত্রাবাড়ীতে বে এম্পোরিয়ামের বিক্রয়কেন্দ্র চালু

রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে সম্প্রতি বে এম্পোরিয়ামের একটি বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে।বে গ্রুপের চেয়ারম্যান শামসুর রহমান ও বে এম্পোরিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ কাদের বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির মানবসম্পদ ও প্রশাসনিক ব্যবস্থাপক মাহমুদ হোসেইন, খুচরা বিক্রয় ব্যবস্থাপক কাইয়ুম আলী শিকদার, স্টোর উন্নয়ন ব্যবস্থাপক মাহবুব আলম, সহকারী মার্চেন্ডাইজিং ব্যবস্থাপক মিরাজুল ইসলাম, সহকারী বিজ্ঞাপন ব্যবস্থাপক মো. ফয়সাল হক ও এরিয়া ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।