‘আপনার সেবায় আপনার আরও কাছাকাছি’ স্লোগান নিয়ে ঢাকার রোকেয়া সরণিতে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৭৫তম শাখার যাত্রা শুরু হয়েছে।ব্যাংকের পরিচালক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ ওয়াসেল আলী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইনফরমেশন টেকনোলজি এস এম মাঈন উদ্দিন চৌধুরী, রোকেয়া সরণি শাখার প্রধান ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।