ঢাকার শ্যামলীতে ব্যাংক এশিয়ার শাখা উদ্বোধন

ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর শ্যামলীতে ব্যাংক এশিয়ার ৫৪তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান এ রউফ চৌধুরী শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লকিয়ত উল্লাহ্, পরিচালক এ এম নুরুল ইসলাম, রুমী এ হোসেন, মশিউর রহমান, শাহ মো. নুরুল আলম ও সোহানা রউফ চৌধুরী উপস্থিত ছিলেন।এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় ইর্তেজা রেজা চৌধুরী ও মোহাম্মদ রোশাঙ্গীর এবং স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বর্তমানে এই ব্যাংকের ৫৪টি শাখা, দুটি এসএমই/কৃষি শাখা ও ১০টি এসএমই সার্ভিস সেন্টার রয়েছে। বিজ্ঞপ্তি।