ঢাকায় এখন আইসক্রিমের চলন্ত দোকান

মিআমোর প্রিমিয়াম ডেইরি আইসিক্রম বাংলাদেশে এই প্রথমবারের মতো নিয়ে এল ‘মিআমোর অন হুইলস’।
সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশে মুভিং শপ কিংবা চলমান খাবারের দোকান থাকে৷ এবার বাংলাদেশে এই প্রথম কোনো আইসিক্রম কোম্পানি এভাবে ভেতরে বসার সুব্যবস্থাসহ আইসিক্রম বিক্রি করছে৷ আর তা করা হচ্ছে একটি বিশাল ক্যারাভানে করে৷
পয়লা বৈশাখ থেকে মিআমোর অন হুইলস সারা ঢাকায় বিভিন্ন স্কুল-কলেজ-পার্ক এবং পার্কিং জোনে মিআমোরের সুস্বাদু আইসিক্রম বিক্রি করছে। বিজ্ঞপ্তি৷